
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নগরীর পাঁচটি স্থানে একযোগে এসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের প্রতিবাদ কর্মসূচি তুলে ধরে জামায়াত।