
বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের বিদায় এবং নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আদমদীঘি উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মাসুমা বেগমকে সম্মাননা ও বিদায় জানানো হয় এবং নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জাহিদুল আনোয়ার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম, তথ্য কর্মকর্তা শিউলি বেগম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও মাসুমা বেগমের কর্মকালীন দায়িত্ব পালন, আন্তরিকতা ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সফল কর্মজীবন কামনা করেন।