
বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার দেশীয় চোলাইমদসহ মহিদুল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) উপজেলার সান্দিড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিদুল ওই গ্রামের সরফুলের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় আদমদীঘি থানায় মামলা করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।