
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের প্রতি আনুগত্যকে পুঁজি করে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।
আলহাজ্ব ঠাকুর আবুল আজম কালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নড়াইল জেলা বিএনপির একাধিকবারের সদস্য, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির একাধিকবারের সভাপতি এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
আলহাজ্ব ঠাকুর আবুল আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি। দলের দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। পহরডাঙ্গা ইউনিয়নের একজন প্রবীণ রাজনৈতিক কর্মী হিসেবে আশা করি, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে যোগ্য মনে করে, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানাব। দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।
দলীয় মনোনয়নের ক্ষেত্রে ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে সাংগঠনিক ঐক্য ও দলের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার।
আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তাঁর মনোনয়ন প্রত্যাশা স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন এই প্রবীণ নেতা।