
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্য শেষে প্রতিরক্ষা উপদেষ্টা কোর্স সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি-২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।