
যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজীপুর গ্রামে দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও নির্বাচনী জনসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।
জনসংযোগকালে তিনি এলাকার মুরুব্বি, তরুণ, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।
মাসুদুর রহমান শামীম বলেন, মুরুব্বিদের দোয়া, সমবয়সীদের মূল্যবান পরামর্শ এবং ছোট ভাই-বোনদের আন্তরিক সহযোগিতা আমাকে আরও অনুপ্রাণিত করছে। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার সুযোগ পাচ্ছেন।
জনসম্পৃক্ততার মাধ্যমে এলাকার মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আগামীর পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দিনভর জনসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চলে।