
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে কুয়াদা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব কুয়াদা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজ মোল্লা ও মাসুদুর রহমান শামীম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন হোসেন, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, মহিলা দলের নেত্রী জাহানারা বেগম ও মাসুদা ফারুক মিনুসহ রামনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, দেশবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।