
মণিরামপুরের কুয়াদা-ভোজগাতী চাষী ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ভোজগাতী স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় গাবুখালী একাদশকে ৩-২ গোলে হারিয়ে জয়ী হয়েছে গোপালপুর একাদশ। খেলার প্রথমার্ধে গোপালপুর একাদশের জাহিদ ও হাসিব ১টি করে গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে গাবুখালী একাদশের শান্তি ও মিরাজুল ১টি করে গোল করে খেলায় সমতা ফেরান। পরে গোপালপুর একাদশের হাসিব আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে গাবখালী একাদশকে পরাজিত করে গোপালপুর একাদশ জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ লালটু, আব্দুল ওহাব খান, ক্রীড়ানুরাগী সহকারী অধ্যাপক শল্য শেখর মনীষ, ফারুক আক্তার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুন্না, ইমরান খান রকি প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রেফারি আবু খায়ের।