
যশোরের কেশবপুরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), যশোরের উপপরিচালক বি. এম. কামরুজ্জামান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক এবং কেশবপুর বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবির মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল এবং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হালিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশিক্ষণে অভিভাবক ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়নে উৎসাহিত করার বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিশোরীদের মধ্যে অর্থ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।