
যশোরের কেশবপুরের হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৮ অক্টোবর কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে শিক্ষক নারায়ণ চন্দ্র দত্ত এবং শিক্ষার্থী ইরিন জামান ও সুমী খাতুন বক্তব্য দেন। শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক এবং চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।