
না ফেরার দেশে চলে গেলেন মণিরামপুর বাজার বনিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তুলশী বসু। শনিবার (২৮শে নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন বলে তার পরিবার সূত্রে জানা যায়।
তিনি স্ট্রোক জনিত সমস্যায় কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যু বরন করেন। তুলশী বসু মণিরামপুর বাজার বনিক সমিতির ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মণিরামপুর বাজার বনিক সমিতি, সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক এমপি, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, মণিরামপুর উপজেলা বিএনপি, মণিরামপুর পূজা উদযাপন পরিষদ ও ফোরামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গ।
শনিবার বিকাল ৪টায় তার মরদেহ নিজ বাসভবন তাহেরপুরে এসে পৌঁছালে এক হৃদয় বিধায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। আত্বীয় স্বজনদের আহাজারি ও তার মরদেহ শেষ বারের মতো দেখতে ছুটে যান বিশিষ্টজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে তাহেরপুর মহাশ্মশানে মৃত দেহের শেষ কার্য সম্পন্ন করা হয়।