
যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসীমউদ্দিন সরকার শ্রাবণ আজ মঙ্গলবার পলুয়া মাঠপাড়া এলাকায় একটি মসজিদে নির্বাচনী বক্তব্য দিয়েছেন।
বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে পাশাপোল ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।
তিনি আরও জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থেকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করে যাবো।
তাঁর এই নির্বাচনী বক্তব্যকে ঘিরে স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাঁর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।