
যশোরের চৌগাছা উপজেলার রানীয়ালী, হাউলি ও দূড়ীয়ালী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ছয় দিনব্যাপী রাসপূজা-১৪৩৩। গত সোমবার (২৩ নভেম্বর) ধর্মীয় আয়োজন ও বাউল সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়।
রাসপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সংগীতের পাশাপাশি বাউল সংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে ঢাকা বেতারের শিল্পী অঞ্জলী ঘোষ দুর্গা ও তাঁর সঙ্গে থাকা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা মাহামুদুর রহমান বাবু, ১ নম্বর ফুলসারা ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ভক্ত ও দর্শনার্থী।
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ রাসপূজায় ধর্মীয় অনুষ্ঠান, বাউল সংগীতসহ বিভিন্ন আয়োজন থাকবে। উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে রয়েছেন জসীমউদ্দীন সরকার শ্রাবণ, চেয়ারম্যান পদপ্রার্থী, ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদ, চৌগাছা, যশোর।