
যশোরের চৌগাছা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মেহেদী হাসান। বুধবার (১৮ নভেম্বর) তিনি নতুন কর্মস্থল চৌগাছা থানায় যোগদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি চৌগাছা থানায় নতুন দায়িত্ব পেলেন।
নতুন ওসি হিসেবে মেহেদী হাসানের কাছে চৌগাছা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখবেন। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন কর্মস্থলে ওসি মেহেদী হাসানের দায়িত্ব পালনের সার্বিক সফলতা কামনা করেছেন চৌগাছার স্থানীয় সচেতন মহল।