
যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহিনীকাটি গ্রামের মোস্তফা রহমানের ছেলে আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের সামছের গাজীর ছেলে মিন্টুর (৪০) পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে মিন্টু ধারালো দা দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত আব্দুর রহমানের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।