
যশোরের উন্নয়নের কারিগর, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরের পুলিশ লাইন্স টালিখোলায় স্মরণসভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, যশোরের উন্নয়নে তাঁর অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি আকবর হোসেন খোকন ও আমিনুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক মশিউল আজম সোনা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন ও সহসভাপতি আবু সাঈদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুস সাত্তার ও এ. হালিম এবং সাবেক ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন দিলু।
যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আজীবর রহমান, ৪ নম্বর ওয়ার্ড আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, অর্থবিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইয়াসিন এবং নতুন খয়েরতলা আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিব।
স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান মিলন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শের আলী, সহসভাপতি আলামিন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বস্ত্র ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, যশোর জেলা বিটিসিএলের সেক্রেটারি আব্দুল সাত্তার, বিএনপি নেতা বাশার, ছাত্রদলের সদস্য আরমান হোসেন রামিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যশোর জেলা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান। দোয়া পরিচালনা করেন হাফেজ আবুল বাশার।