
সাতক্ষীরার তালা উপজেলার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেল কেনাবেচার নতুন হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন ও আলহাজ্ব রেজাউল ইসলাম (রেজা)।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আকবার হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান (রিন্টু), সাংবাদিক ইমরান হোসেন, মীর মিল্টন, মোখলেছ, আবু সাঈদ ও মো. জমির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মহিবুল্লাহ। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন, মিলনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন এ হাট চালুর ফলে তালা উপজেলার সাধারণ মানুষ সহজেই পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট বাজার গড়ে উঠবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।