
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রচার-প্রসার, মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধি ও স্টাফদের কার্যক্রম পর্যালোচনা এবং তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে দেশব্যাপী সফর করছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম।
রোববার (১৯ জুলাই) তিনি দিনাজপুর সফর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ। দিনাজপুরে পৌঁছালে স্থানীয় প্রতিনিধি চন্দন কুমার মিত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের একটি অভিজাত হোটেলে সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানায়।
পরে সেখানে প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পত্রিকার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কাজের পরিবেশ নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর দিনাজপুর ব্যুরো প্রধান মোকাররম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াসসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।
সভায় সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে প্রতিনিধিদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পত্রিকার উত্তরাঞ্চলে কার্যক্রম আরও সম্প্রসারণে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।