দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘হেড অব টেকনোলজি গভর্ন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘হেড অব টেকনোলজি গভর্ন্যান্স’ পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এটি একটি পূর্ণকালীন (ফুল-টাইম) বেসরকারি চাকরি। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
নির্বাচিত প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এক নজরে নিয়োগ তথ্য