
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী দক্ষিণপাড়া মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এশার নামাজের পর সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাসার সিকদারের পরিবারের উদ্যোগে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাসার সিকদারের সুযোগ্য উত্তরসূরি ও কনিষ্ঠ ছেলে আহমেদ সিকদার (মিরাজ)। এতে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, কে এম ওবায়দুর রহমান এবং সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাসার সিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শ্যামা ওবায়েদ এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
মূলশ্রী দক্ষিণপাড়া মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন।