
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা ইউনিয়নের ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বাঐসোনা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি ৬৭নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জে.ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও তাসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
এ সময় পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় বাঐসোনা ইউনিয়ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সোহেল রানা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সোহেল রানা ৯ নং বাঐসোনা ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।