
যশোরের বেনাপোলে নাশকতার মামলায় সোহাগ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।
গ্রেপ্তার সোহাগ হোসেন বেনাপোল পোর্ট থানার বুজতলা গ্রামের আ. জব্বারের ছেলে। তাঁর মায়ের নাম ফুলমতি বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় গ্রেপ্তারের পর সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আরশাফ হোসেন জানান, নাশকতার মামলায় সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।