
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭ নং সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি (গরীবপুর) গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
৭ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা গাজী আনিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চিতলমারী থানা; মাওলানা সেকেন্দার আলী, ৭ নম্বর সন্তোষপুর ইউনিয়ন সভাপতি; অসিত বারুই, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি; প্রশান্ত, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি; বিপ্র রায়, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি "দৈনিক ভোরের চেতনা" পত্রিকার চিতলমারি প্রতিনিধি সাংবাদিক প্রিন্স হালদার, এছাড়া সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রার্থীর পক্ষ থেকে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়, স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
উঠান বৈঠকে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা এবং গণসংযোগ জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।