
যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, যুগ্ম সম্পাদক ইখরাজ হোসেন রাজ, সদস্য জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মতবিনিময়কালে দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সংগঠনকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা ও আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁর দিকনির্দেশনা নেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।