
সম্প্রতি বিভিন্ন অনলাইনে জাতীয় যুবশক্তি, যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রুপম আহসান অনর্বকে ‘মাদক ব্যবসা ও অস্ত্রধারী’ আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি, যশোর জেলা শাখা।
১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সাংগঠনিক দায়িত্বশীলতা বজায় রাখার স্বার্থে রুপম আহসান অনর্বকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বিষয়টি সম্পূর্ণ সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে নেওয়া একটি সিদ্ধান্ত এবং পরবর্তী সিদ্ধান্তও যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়,রুপম আহসান অনর্বের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্রধারণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে এ-সংক্রান্ত কোনো মামলা, জিডি বা অভিযানের তথ্য নেই বলেও দাবি করা হয়েছে।
জাতীয় যুবশক্তি, যশোর জেলা শাখার পক্ষ থেকে আরও বলা হয়, নীলগঞ্জের কথিত অভিযানের সঙ্গে রুপম আহসান অনর্বের নাম জড়িয়ে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে তারা।
প্রতিবাদকারী
ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
যশোর জেলা এনসিপি