
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের কুয়াদা বাজারে রামনগর ইউনিয়ন ও ভোজগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুয়াদা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদ।
মিছিলে অংশগ্রহণ করেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সিরাজ মোল্লা, মাসুদুর রহমান শামীম, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন ও সদস্য সচিব কৃষ্ণপদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশবিরোধী সব ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।