
বগুড়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও। শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে কম্বল হস্তান্তর করেছে সংস্থাটির বগুড়া জেলা শাখা।
বুধবার (২৫ নভেম্বর) আশা এনজিওর বগুড়া জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসনের মাধ্যমে কম্বলগুলো শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।
এ সময় শীতার্ত মানুষের সহায়তায় আশা এনজিওর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।