
রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ আয়োজনে শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নিচ্ছেন। মেলায় এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের উদ্ভাবনী উদ্যোগগুলোকে শিল্প ও বিনিয়োগের সঙ্গে যুক্ত করার পাশাপাশি নতুন বাজারের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।