
পড়ালেখার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়। এ উদ্যোগের সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ।
এ সময় শিশুদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে বেড়ে উঠুক আমাদের সন্তানেরা। তাদের হাসিমাখা মুখ, সুন্দর স্বপ্ন ও উজ্জ্বল ভবিষ্যৎই আগামীর রামনগরের প্রত্যাশা। শিশুদের সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে উঠুক, এ কামনায় তাদের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা।