
ঢাকার বিএনপি নেতা সালমান তালিব অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
হাসপাতালে গিয়ে তিনি সালমান তালিবের চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় অসুস্থ নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে নুরুজ্জামান লিটন তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। যেকোনো সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক সহকর্মীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া এবং তাঁর চিকিৎসা ও পরিবারের খোঁজ নেওয়ার মধ্য দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন নুরুজ্জামান লিটন। এ সময় তাঁর এমন উদ্যোগকে সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সালমান তালিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।