
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে শরিফুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামে তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পরে বেলা ২টার দিকে পুলিশ পাহারায় তাঁকে যশোর আদালতে পাঠানো হয়। আটক শরিফুল ইসলাম গাতিপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাফ হোসেন বলেন, কোন অপরাধ করলে তার ঠাই বেনাপোল পোর্ট থানা এলাকায় হবে না।