
যশোরের বেনাপোল পৌরসভার দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খোকনকে (৭৫) আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর দিঘীরপাড় এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
আটক আব্দুল খোকন দিঘীরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আনোয়ার আলী। তিনি একটি নাশকতা মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, বেনাপোল পোর্ট থানায় অপরাধীদের কোনো ঠাঁই হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।