
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুরোনো মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ধান্যখোলা স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (৫০) ও আমির হোসেন (৫০)। পাসপোর্ট আইনের মামলায় ঢাকার গেন্ডারিয়া এলাকার শাহিন ওরফে ভোলা (৬২)। মানবপাচার মামলায় রাজাপুর এলাকার সাহেব আলী (৪১) ও তাঁর স্ত্রী ফরিদা পারভীন (৩৫)। এছাড়া ৫৪ ধারায় দক্ষিণ বারপোতা এলাকার মনির আহম্মেদ (৪৩)। গ্রেপ্তার ছয়জনকে শুক্রবার পুলিশ প্রহরায় বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।