
ভালো কাজের স্বীকৃতি পেলেন যশোরের ৫৮ পুলিশ ও নন-পুলিশ সদস্য। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেনকে পুরস্কৃত করা হয়। একই মাসে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শার্শা থানার এসআই (নিঃ) শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান চৌগাছা থানার এএসআই (নিঃ) কাজল কুমার দাস। এছাড়া আগস্ট মাসের বিশেষ পুরস্কার পেয়েছেন মিডিয়া সেলের নায়েক শেখ আমিনুল ইসলাম।
সভায় জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন, যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মামুনুর রশিদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান, যশোর পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার বিভিন্ন থানার ওসি, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।