
যশোরের মণিরামপুর পাইকারি কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আড়ৎদার মালিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। শনিবার সন্ধ্যায় নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি উৎপল মজুমদার বাচ্চু, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার গাজী, দপ্তর সম্পাদক প্রণব কান্তি দে, প্রচার সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক ইজাজুল ইসলাম।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আসলামুজ্জামান আসলাম, মামুন অর রশিদ, মিজানুর রহমান, রবিউর ইসলাম ও ইউসুফ হোসেন। এর আগে একাধিকবার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর বিশ্বাস।
নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, “মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতি একটি সুসংগঠিত সংগঠন। বাজারে সব ধরনের সবজি ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”