
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সহযোগিতার অংশ হিসেবে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুড়লী এলাকার ঐতিহ্যবাহী তাঁরা জামে মসজিদের নির্মাণকাজে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে মসজিদটির নির্মাণকাজে এ অর্থ সহায়তা তুলে দেন ১১ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ।
স্থানীয়দের কাছে ঐতিহ্যবাহী এ মসজিদটি ধর্মীয় চর্চা ও মুসল্লিদের ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মসজিদের নির্মাণকাজে এ আর্থিক সহযোগিতা অব্যাহত নির্মাণপ্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সম্মিলিত সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এ উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।