
যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মুন্সি নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাসান আল মামুন লাল অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মহানবীর আদর্শ অনুসরণ করে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি আলমগীর হোসেন শিক্ষার্থীদের মানবসেবায় আত্মনিয়োগের মানসিকতা নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মুন্সি নাজমুল শিক্ষার্থীদের সবসময় সত্য কথা বলার আহ্বান জানান। পাশাপাশি তিনি বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।