
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় আমগাছ থেকে পড়ে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে অসাবধানতাবশত আমগাছ থেকে নিচে পড়ে আহত হন তিনি। নুর ইসলাম যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।