
যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) এ পরিষদ গঠন করা হয়।
নবগঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষাল, দড়াটানা ও সতিঘাটা মাদ্রাসার মোহতামিম মাওলানা নাসিরুল্লা, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা যুবদলের আহ্বায়ক এস কে তমাল আহমেদ এবং যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আবু সাঈদ।
পরিষদে তিনজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান টুকুন, তপন ঘোষাল ও মাওলানা নাসিরুল্লা। এদিকে কমিটির কার্যকরী পরিষদে সাধারণ সম্পাদক হয়েছেন তানভীরুল ইসলাম সোহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস কে তমাল আহমেদ। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. আবু সাঈদ।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে এ কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।