
যশোরে CHERS POOL CENTER-এর আয়োজনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ জুনিয়র পুল টুর্নামেন্ট-২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব। ফাইনালে ইসমাম হোসেন মাহিকে ৯-৬ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি।
পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে যশোরের বিভিন্ন এলাকার ১০ জন খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন, এম এম আলী রোড পোস্ট অফিসপাড়ার রাকিব হোসেইন, নীলগঞ্জ সাহাপাড়ার ইসমাম হোসেন মাহি, চাঁচড়া বাজার মোড়ের আব্দুর রহমান, বেজপাড়া ছয়তালার পাশের স্বাধীন, রেলবাজার এলাকার সাজিদুর রহমান, আরবপুর এলাকার আরাবি হোসেন, খড়কি এম এম কলেজ দক্ষিণ গেট এলাকার অনিন্দ্য বিশ্বাস, লোন অফিসপাড়ার ফয়সাল হোসেইন, পালবাড়ি খয়েরতলার সাবিত এবং লালদিঘির পূর্বপাড়ের সিয়াম সিকদার।
শনিবার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন রাকিবুল ইসলাম রাকিব ও রানার্সআপ ইসমাম হোসেন মাহির হাতে পুরস্কার তুলে দেন যশোর ৬ নম্বর ওয়ার্ড নগর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ ও সাংবাদিক তরিকুল ইসলাম মিঠু। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন শিমুল হোসেন।