
যশোরে পূর্বশত্রুতার জেরে শুকুর আলী (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে শহরের ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলী যশোরের কোতোয়ালি থানার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকার বাস্তুহারা ময়লাখানা এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুসের ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে শুকুর আলীকে একা পেয়ে একই এলাকার নাসির (২৬) নামের এক যুবক তার বাম হাতে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে আহত শুকুর আলী নিজেই যশোর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বাড়ির উদ্দেশে চলে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।