
বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে যশোরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে এ র্যালি বের করা হয়।
অপসোনিন ফার্মা লিমিটেডের আয়োজনে র্যালিতে সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
এবারের বিশ্ব সোরিয়াসিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘Look Beyond My Skin’-‘আমার ত্বকের বাইরেও দেখুন’।
দিবসটি পালনের মূল লক্ষ্য সোরিয়াসিস আক্রান্ত ব্যক্তিদের শারীরিক সমস্যার পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক চ্যালেঞ্জ সম্পর্কে মানুষকে সচেতন করা। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে সহমর্মিতা, সম্মান ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানানো হয়।