
যশোরে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা উপজেলার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নুরপুর এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।