
যশোরের কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে বাহাদুরপুর স্কুল মোড়ে যশোর-ঢাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে অলিয়ার বিশ্বাস (৩৬) এবং একই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন (২২)।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, দুই ব্যক্তি খুলনা থেকে যশোর হয়ে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছেন। পরে বাহাদুরপুর স্কুল মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিগন্ত পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, উদ্ধার করা মাদকদ্রব্য খুলনা থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের বাসযোগে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা থাকার তথ্য পাওয়া যায়নি।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে উদ্ধারকৃত আলামত ও তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।