
'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল' শ্লোগানে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পিকনিক কর্নারে একঝাঁক তরুণের মাঝে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তরুণদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন ১১নং রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
তিনি জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।