
যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে গণসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এইচসিসিসির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
সেমিনারে বাল্যবিবাহের কুফল, মানব পাচারের ভয়াবহতা এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।
বাল্যবিবাহ ও মানব পাচারমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।