
'করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' শ্লোগানে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিরাজ সিংগা বায়তুল মামুর জামে মসজিদের নির্মাণকাজে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামনগরে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
এ সময় মসজিদের নির্মাণকাজে সহযোগিতার বিষয়টি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গুরুত্ব পায়। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নির্মাণকাজে সহযোগিতার মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মানুষের পাশে থাকার উদ্যোগ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় পর্যায়ে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকলে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।