
যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মঙ্গলবার দুপুরে মুন্সি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রনি ইসলামের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রবিউল খান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক গ্রামের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার হোসেন খান, ছাত্রবিষয়ক সম্পাদক হাচানুর রহমান শাকিল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস এবং নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন রূপদিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আশরাফ আলী, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর ও যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখার প্রচার ও প্রশাসনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান, যশোর জেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মালেক খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক একরাম হোসেন, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, দৈনিক প্রভাত ফেরী-এর নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ এবং প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশার মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিকদের সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দল-মত ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে সমাজের অন্যায়, জুলুম, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
তাঁরা আরও বলেন, এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার পাশাপাশি পেশাগত ঐক্য সুদৃঢ় করতে হবে। এসব উদ্যোগের মাধ্যমে রূপদিয়া প্রেসক্লাবকে আরও কার্যকর, দায়িত্বশীল ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।