
যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি পুতাপাড়া গ্রামের মো. টিপু হোসেনের সহধর্মিণী দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় নামাজে জানাজা শুরু হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মৃত্যুর খবর শুনে তাঁকে শেষবারের মতো দেখতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন বাবলু ও ওসি মোহাম্মদ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মন্টু, ওসমান, পিন্টু রহমান, নজরুল ইসলাম, মুকুল হোসেন, জিয়া হোসেন, মনি হোসেন ও মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মরহুমাসহ সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আমিন।