
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিট।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব পবিত্র হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে ইউট্যাব সিকৃবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।